চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষার্থীর বহিষ্কারসহ শাস্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষায় অনিয়মসহ শৃঙ্খলা ভঙ্গের একাধিক ঘটনায় অভিযুক্ত ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভায় ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এ সিদ্ধান্ত হয়। এদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার, দুজনের সনদ স্থগিত, একজনের বহিষ্কারাদেশ বহাল এবং একজনের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।