সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ

শাজাহানের নেতৃত্বে কমিটি করায় টিআইবির নিন্দা

বিতর্কিত ব্যক্তিদের দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট ভূমিকায় লিপ্ত ব্যক্তিদের, বিশেষ করে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয়দের একচ্ছত্র প্রাধান্য থাকায় ‘স্বার্থের দ্বন্দ্বের’ কারণে এ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ। অবিলম্বে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি পুনর্গঠনের আহ্বান জানানো হচ্ছে। টিআইবি বলছে, প্রয়োজনে শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিদের সুপারিশ বিবেচনায় নিতে পারে সরকার।