মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও পরদিন ২১ ফেব্রুয়ারি নিউমার্কেট এলাকা থেকে শোকর‌্যালি বের করে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে দলটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।