ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বহুতল ভবনের ৬ষ্ঠ তলা থেকে গত সোমবার লাফ দেওয়া নব্য জেএমবির সক্রিয় সদস্য শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৭) সুস্থ হয়ে উঠছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিলাদের সঙ্গে গতকাল মঙ্গলবার কথা বলে এমন তথ্য জানিয়েছেন সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার সাঈদ নাসিরুল্লাহ।