মানিগ্রামে টাকা পাঠিয়ে দ্বিগুণ পেলেন ৯৪ জন

মানিগ্রামের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠিয়ে প্রাপ্ত টাকার দ্বিগুণ পেলেন ৯৪ জন। গতকাল মঙ্গলবার ডেইলি স্টার ভবনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে চেক তুলে দেন মানিগ্রাম এজেন্টের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।বিশ্বব্যাপী উদ্ভাবনী মানি ট্রান্সফার সার্ভিসগুলোর অন্যতম মানিগ্রাম সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে জানায়, বিদেশ থেকে দেশে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালেই লটারির মাধ্যমে বিজয়ীদের পাঠানো অর্থকে দ্বিগুণ করে পুরস্কৃত করা হবে। এই ঘোষণার পর এবার দ্বিতীয়বারের মতো গতকাল এই পুরস্কার দেওয়া হলো ৯৪ জনকে।