আরবাজ খানের সঙ্গে ডিভোর্স নিয়ে এ প্রথম প্রকাশ্যে কিছু বললেন মালাইকা অরোরা। বলিউড নায়িকা কারিনা কাপুরকে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, আরবাজের সঙ্গে ডিভোর্সের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, এ সময় কেউ তার পাশে ছিল না। এমনকি ডিভোর্সের আগের রাতেও আমার পরিবার আমাকে বুঝিয়েছে, জিজ্ঞাসা করেছে-আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আমি তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছি। কারণ তারা এমন মানুষ যারা আমাকে নিয়ে চিন্তা করে এবং আমার প্রতি খেয়াল রাখে।
কারিনা তাকে জিজ্ঞাসা করেন, ডিভোর্স পেতে চাইলে কী পরামর্শ দেবেন মালাইকা? তিনি বলেন, সমাজে অনেকেই আছেন যারা 'সাহসী নারী', যারা নিজেদের সিদ্ধান্তের জন্য গর্বিত হোন। কেউ যদি মনে করেন, এটি আমাকে সুখী রাখবে, তাহলে ডিভোর্সে যাওয়া উচিত।
তিনি বলেন, কেউ যদি দাম্পত্য জীবনে অসুখী থাকে তাহলে আত্মমর্যাদার সঙ্গেই নিজের সিদ্ধান্তটি নেওয়া উচিত। কাউকে বলতে দেওয়া উচিত হবে না-আপনি তো নারী ছাড়া কিছু নন।
১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন পার করে ইতি ঘটিয়েছেন যুগল জীবনের। এখন বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এ অভিনেত্রী। বিয়ের পরিকল্পনাও সেরে ফেলেছেন এ জুটি।