রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙেছে কয়েক বছর হলো। এর পর তারা পরস্পরের মুখোমুখি হননি আর। নানা অনুষ্ঠানে এড়িয়ে গেছেন। তবে রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের বারবি ডল।
এ দুই নায়িকার বন্ধুত্ব অনেক দিনের। রণবীরের সঙ্গে আলিয়া সম্পর্ক এতে আঁচড় কাটতে পারেনি।
সম্প্রতি আলিয়ার ‘গলি বয়’ দেখেছেন ক্যাটরিনা। বিশেষ প্রদর্শনীতে হাজির হন ভাঙা পা নিয়ে। সিনেমাটি তার ভালো লেগেছে বলেও জানান। সঙ্গে মহেশ ভাট কন্যার প্রশংসা করেন।
সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা লেখেন, “পর্দায় তুমি এলেই হাজার বাতি জ্বলে ওঠে! তোমার প্রতিভাকে ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই!”
রণবীর ও আলিয়া প্রেম শুরুর পর থেকে গুঞ্জন ওঠে, ক্যাটরিনা নাকি বান্ধবীর ওপর অসন্তুষ্ট।
দু’জন অন্তরঙ্গ বন্ধু হলেও আলিয়া নাকি নতুন প্রেমের খবর ক্যাটকে জানাননি। প্রকাশ্যে অবশ্য দু’জনেই বলেছেন যে, তাদের বন্ধুত্ব এতটাই জমাট যে, সামান্য গুজব তাতে আঁচড় বসাতে পারবে না।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। বর্তমানে সাবেক প্রেমিক সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ‘ভারত’-এ।