বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হবে। গতকাল বুধবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানিয়েছেন, দেশের ৩৩০ কেন্দ্রে কাল একযোগে পরীক্ষা শুর হবে। শেষ হবে ৩০ মার্চ। এবার ৯৩ হাজার ৭৯৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে।