উৎসাহ-উদ্দীপনা ছিল স্বাভাবিক নির্বাচনের মতোই। ছিল ভোটকেন্দ্র, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট বাক্স, লিফলেট, পোস্টার সবই। এমন আয়োজনে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছে খুদে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ হাজার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রার্থী ও ভোটার শিক্ষার্থীরা, নির্বাচনের দায়িত্বও পালন করেছে এই খুদেরাই। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়–য়া সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়েছে।