চকবাজারে আগুনে নিহতের সংখ্যা ৬০ পেরিয়েছে

পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ৬০ পেরিয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জুয়েল রহমান রাত ২টায় দেশ রূপান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ভবনের সামনে দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই ভবনের নিচ তলায় থাকা কেমিকেল গুদামে আগুন লাগে।

বিবিসি জানায়, এখন পর্যন্ত ৬০টির বেশি লাশ উদ্ধার করা হয়েছে।