বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন: ড. কামাল হোসেন

চকবাজারে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি  ড. কামাল হোসেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ফ্রন্টের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত লতিফুল বারী হামিম স্বাক্ষরিত বিবৃতিতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু আগুনের ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।