রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশব্যাপী সকল মসজিদে বিশেষ মোনাজাত ও শনিবার দেশব্যাপী নেতা কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
বৃহস্পতিবার বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৮০ জনের অধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপি’র উদ্যোগে শুক্রবার দেশব্যাপী সকল মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশবাসীসহ বিএনপি’র সকল পর্যায়ের নেতা কর্মীকে মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।