দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর শ্রীলঙ্কা। প্রথম টেস্ট জেতার আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টে টেনে দুর্দান্ত শুরু করেছিল সফরকারীরা। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট করে দিন শেষে নিজেরা ৬০ রানে ৩ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে ১৬২ রানে পিছিয়ে তারা।
এর আগে প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। একপ্রান্ত আগলে রেখে এইডেন মার্করাম (৬০) আউট হন দলীয় ১৩০ রানের
মাথায়। এরপর কুইন্টন ডি ককের ৮৭ বলে ৮৬ রানের ইনিংসে দুইশোর পুঁজি পায় প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ও কুশাল রাজিথা নেন ৩টি করে উইকেট।