নতুনের তুড়িতে যেমন সময়

বই পড়ে পাঠক আলোচনা সমালচনা করলেই তরুণ লেখকের উৎসাহ বাড়ে। গতকাল একুশে ফেব্রুয়ারি বইমেলা জনসমুদ্রে রূপ নেয় এবং সেই সঙ্গে তরুণ লেখকদের বইয়ের বিক্রিও বেড়েছে। মেলায় উপস্থিত পাঠক মৃদুলের কাছে দেখা যায় তরুণ সাহিত্যিক আদিত্য পিয়াসের বই। কাব্যগ্রন্থটির নাম ‘যখন থামবে কোলাহল’। তরুণ এই কবির কাছে কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রত্যেক কবির কাছে কবিতা এক ঐশ্বরিক দান যা তার একনিষ্ঠ ধ্যান, সাধনার ফসল। আমার কাছেও তাই। আমাদের প্রজন্ম প্রচণ্ড কবিতাবিমুখ। এর অন্যতম কারণ কবিতার দুর্বোধ্যতা। এই গ্রন্থের কবিতাগুলোতে কঠিন শব্দ এড়িয়ে সহজ ভাষায় লেখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাঠকদের আলোচনা, সমালোচনা এবং পরামর্শের অপেক্ষায় রইলাম।’  অন্য একজন তরুণ ফরিদুর রেজা খানের ‘তখন আঁধার ছিল’ উপন্যাসের চরিত্রগুলোর বেলায় চমৎকার কিছু ঘটতে থাকে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রদ্বয়ের অন্যতম কুসুম বলে যায় তার জীবনের আর্তনাদ। বইয়ের মলাটের ভেতর থেকে কেঁপে কেঁপে ওঠে বুনো কণ্ঠ। লেখক তার বই প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘আমার জীবনটা কেটেছে চমৎকৃত হতে হতে। দাঁড়িপাল্লায় মাপলে এই বছরটাই সে দৌড়ে বেশি এগিয়ে থাকবে। নিজের প্রথম সৃষ্টির পাশে যখন নিজের মানুষেরাই এসে দাঁড়ায় তখন নিজেকে খুব সার্থক মনে হয়।’ ‘তখন আঁধার ছিল’ পাওয়া যাচ্ছে সারা দেশে। থাকছে একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ২৩৪ নম্বর স্টলে।

মেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আশ্রয়’ অমর একুশে গ্রন্থমেলাতে পাওয়া যাচ্ছে। উপন্যাসটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। লেখক বই নিয়ে বলেন, ‘এখানে নারীদের আশ্রয় ও সমাজের বিভিন্ন ধরনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে লেখা হয়েছে।