চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে সিপিবি। গতকাল বৃহস্পতিবার সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি এ দাবি জানান। বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় হতাহত পরিবারের মাঝে ত্রাণকাজ চালানোর জন্য সিপিবির প্রধান কার্যালয় মুক্তিভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দেশবাসীকেও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।