নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামি আবদুল গণি মন্টুকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোর ৫টায় অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে জানান র্যাব-১৪-এর উপপরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান।
সংবাদ সম্মেলন তিনি জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে বিয়ের প্রলোভন দেখিয়ে আবদুুল গণি মন্টু গুজিরকোনা গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।