মানুষের জীবন নানা অধ্যায়ে বিভক্ত। নারীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মাতৃত্ব। বেশির ভাগ নারীই মাতৃত্বকে জীবনের দ্বিতীয় ইনিংস বলে ভাবেন। এবার জীবনের সেই দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
একদিকে ‘মুখার্জিদার বউ’ ছবির ট্রেলার মুক্তি পেয়ে ভাসছেন প্রশংসায় অপরদিকে প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি। ফলে এখন বেশ ফুর্তিতেই আছেন তিনি।
‘অন্দরমহল’-এর শুটিং চলাকালীন তিনি মা হওয়ার খবর পান। তখনই বিরতি নেন ধারাবাহিক থেকে। জানিয়েছেন সন্তানের জন্ম দেওয়ার আগে আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি। এ কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ‘অন্দরমহল’-এর সম্প্রচার। কারণ তিনিই ছিলেন ধারাবাহিকের মূল ভূমিকায়।
মা হওয়ার কথা স্বীকার করে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, তার জীবনের নতুন অধ্যায় শুরু হল। এখন তার ও তার স্বামীর জীবনের লক্ষ্য এই সন্তান। দু’জনেই এখন সেদিকে মন দিয়েছেন। বাকি সব এখন গৌণ। উল্লেখ্য ২০১৭ সালে স্বর্ণ ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা।