এখনো সচল ৩০ বছর আগের অ্যাপল কম্পিউটার!

আমেরিকার ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তার ৩০ বছর আগের অ্যাপল কম্পিউটার খুঁজে পেয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য, চিলেকোঠায় খুঁজে পাওয়া ওই কম্পিউটার এখনো কাজ করছে।

আইনের অধ্যাপক জন ফ্যাপ কম্পিউটারটির ছবি টুইটারে পোস্ট করেছেন। তিনি জানান, এই কম্পিউটারটি অঢ়ঢ়ষব ওও সিরিজের। ১৯৮৩ সালে এটি বাজারে ছাড়ে স্টিভ জবসের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিক্রি হয়েছিল দশ বছর।

অধ্যাপক ফ্যাপ টুইটে লিখেছেন, ‘ওহ মাই গড! এটি অ্যাপলের কম্পিউটার। এখনো গেম খেলা যাচ্ছে। আমি যেন সেই দশ বছর বয়সে ফিরে গেছি!’

ফ্যাপ যে কম্পিউটারটি খুঁজে পেয়েছেন সেটি মূলত ম্যাকিনটোশ কম্পিউটার। ব্যক্তিগত কম্পিউটার (পিসি) আজ যে ধারণার ওপর দাঁড়িয়ে, সেটি ওই ম্যাকিনটোশ তথা ম্যাকের অবদান।

ব্যক্তিগত কাজের পাশাপাশি ছবিভিত্তিক (গ্রাফিক্যাল) ইন্টারফেস ব্যবহারের জন্য বাজারে ছাড়া হয় এই ম্যাক। ওই সময় এগুলোর দাম ছিল ১ লাখ ১৭ হাজার টাকার মতো। স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য এটি জনপ্রিয়তা পায়। ভালো টাইপিং করা যেত।