সেরা প্রযোজক হলেন দেব

অভিনেতা হিসেবে অনেক আগেই সফল হয়েছেন। প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত লাভ করেন বছর দেড়েক আগে। 'চ্যাম্প' দিয়েই প্রযোজনার হাতেখড়ি। দেড় বছরের মাথায় সেরা প্রযোজকের খেতাবও অর্জন করে ফেললেন টালিউড অভিনেতা দেব।

গত বৃহস্পতিবার মুম্বাইতে দেবের ঝুলিতে উঠল আইআইএফটিসি সেরা প্রযোজকের পুরস্কার।

চ্যাম্প-এর পর কবীর, ককপিট, হইচই আনলিমিটেড ইত্যাদি একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।

পুরস্কার পেয়ে কার্যতই অত্যন্ত আপ্লুত দেব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের।

এই বছরে দেবের অভিনীত পরবর্তী ছবির তালিকায় এই মুহূর্তে রয়েছে সাঁঝবাতি, পাসওয়ার্ড, কিডন্যাপ।