ময়মনসিংহের সি কে ঘোষ রোডের হারুন টাওয়ার মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মার্কেট মালিক গোলাম আম্বিয়া হারুনের ভাড়াটিয়া উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ব্যবসায়ীরা গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে সি কে ঘোষ রোডে মানববন্ধনে চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা, দোকান মালিক ঐক্যপরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ, স্টেশন রোড মালিক সমিতির আবুল হোসেন, পুস্তক প্রকাশনা সমিতির সভাপতি আবদুর রব মোশারফ, হারুন টাওয়ার মার্কেট সভাপতির মোনায়েম খান, ব্যবসায়ী নেতা মো. জুলহাস উদ্দিনসহ অন্য নেতারা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে মার্কেট মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।