ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। তাতে অবশ্য লাভ হয়েছে অল রেডদের। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে তারা। ২৭ ম্যাচে ইয়ুর্গের ক্লপের দলের পয়েন্ট ৬৬। সমানসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। গতকাল ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ছিল ম্যানইউ। আরেক ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে গানাররা। এদিকে সিরি-আ’তে গতকাল জুভেন্তাস ১-০ গোলে হারিয়েছে বোলোনাকে।