লোকাল ক্রিকেটারদের প্রমাণের পালা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ২০১৮-১৯ শুরু হচ্ছে আজ। বেশ আগে অনুষ্ঠিত আগের তিন আসর আইসিসির আনুষ্ঠানিক মর্যাদা পায়নি। এবারেরটা পাচ্ছে। তাই রেকর্ড থাকবে। টুর্নামেন্টটিতে বিদেশিরা খেলতে পারবেন না। এই আসর আসন্ন ঢাকা লিগের (ওয়ানডে) প্রাক-প্রস্তুতির মতোও। তবে খেলোয়াড়দের পাওনা, বাড়তি কিছু। চার গ্রুপে ভাগ হয়ে ১২ দল শিরোপার জন্য লড়বে। ২৫ তারিখ শুরু হয়ে ৩ মার্চ টুর্নামেন্ট শেষ। প্রতিদিন চারটি করে ম্যাচ। দুটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ১ মার্চ দুই সেমিফাইনাল। ৩ মার্চ ফাইনাল। তিনটি খেলাই মিরপুরে।

খেলা দেখতে টিকিট লাগবে না। আজ ঢাকায় দুপুর সাড়ে ১২টায় শেখ জামাল খেলবে খেলাঘরের বিপক্ষে। বিকেল সাড়ে ৫টায় ওখানেই আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স। ফতুল্লায় দিবারাত্রির ম্যাচ সম্ভব নয়। তাই সকাল ৯টায় লিজেন্ড অব রূপগঞ্জ খেলবে শাইনপুকুরের বিপক্ষে। সেখানে দুপুর দেড়টায় শুরু প্রাইম দোলেশ্বর ও বিকেএসপির ম্যাচ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ২০১৮-১৯ শুরু হচ্ছে আজ। বেশ আগে অনুষ্ঠিত আগের তিন আসর আইসিসির আনুষ্ঠানিক মর্যাদা পায়নি। এবারেরটা পাচ্ছে। তাই রেকর্ড থাকবে। টুর্নামেন্টটিতে বিদেশিরা খেলতে পারবেন না। এই আসর আসন্ন ঢাকা লিগের (ওয়ানডে) প্রাক-প্রস্তুতির মতোও। তবে খেলোয়াড়দের পাওনা, বাড়তি কিছু।

চার গ্রুপে ভাগ হয়ে ১২ দল শিরোপার জন্য লড়বে। ২৫ তারিখ শুরু হয়ে ৩ মার্চ টুর্নামেন্ট শেষ। প্রতিদিন চারটি করে ম্যাচ। দুটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ১ মার্চ দুই সেমিফাইনাল। ৩ মার্চ ফাইনাল। তিনটি খেলাই মিরপুরে। খেলা দেখতে টিকিট লাগবে না। আজ ঢাকায় দুপুর সাড়ে ১২টায় শেখ জামাল খেলবে খেলাঘরের বিপক্ষে। বিকেল সাড়ে ৫টায় ওখানেই আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স। ফতুল্লায় দিবারাত্রির ম্যাচ সম্ভব নয়। তাই সকাল ৯টায় লিজেন্ড অব রূপগঞ্জ খেলবে শাইনপুকুরের বিপক্ষে। সেখানে দুপুর দেড়টায় শুরু প্রাইম দোলেশ্বর ও বিকেএসপির ম্যাচ।