উৎপাদনকারীরা লাভবান হচ্ছেন না : কৃষিমন্ত্রী

ফসল, সবজি, ফলসহ পোলট্রি ও ডেইরি খাতে উৎপাদন ভালো হলেও উৎপাদনকারীরা তেমন লাভবান হচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। গতকাল রবিবার সচিবালয়ে কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফন্টেইনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

বর্তমান সরকারের কৃষি ও কৃষিজাত সেক্টরে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়, পাশাপাশি কৃষির উপ-খাতেও ভালো অগ্রগতি হয়েছে। ফসল, সবজি, ফলসহ পোলট্রি ও ডেইরি খাতে উৎপাদন ভালো। সবক্ষেত্রে উৎপাদন ভালো হলেও উৎপাদনকারীরা তেমন লাভবান হচ্ছেন না। অনেক সময় উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হন উৎপাদনকারীরা।’