গাগাকে হারিয়ে অস্কারে সেরা অভিনেত্রী কোলম্যান

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারে চমক দেখিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। বিভিন্ন সংবাদমাধ্যমের জরিপে এগিয়ে থাকা লেডি গাগা এবং গ্লেন ক্লোজকে হারিয়ে জিতে নিয়েছেন সম্মানজনক এই পুরস্কার।

কোলম্যান সেরা অভিনেত্রী হয়েছেন ইতিহাস নির্ভর ছবি ‘দ্য ফেভারিট’এ অভিনয়ের জন্য। এক রানির চরিত্রে অভিনয় করেন তিনি।

সেরা অভিনেত্রীর নাম শোনার পর কোলম্যান এভাবে মুহূর্তটাকে বর্ণনা করেন, ‘এটা আসলেই বেশ চাপের বিষয়। আমার কাছে উচ্ছ্বাসের মুহূর্ত।’

৪৫ বছর বয়সী কোলম্যান এই প্রথম অস্কারে মনোনয়ন পান।

অস্কারের ৯১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা রামি মালেক। বোহিমিয়ান র‌্যাপসোডি চলচ্চিত্রে ‘রোমাঞ্চকর’ অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি।

বোহিমিয়ান র‌্যাপসোডি মুভিটি ব্রিটিশ রক ব্যান্ড ‘কুইন’কে কেন্দ্র করে নির্মিত বায়োগ্রাফিকাল চলচ্চিত্র। কুইনের এক ধরনের গানের নাম বোহিমিয়ান র‌্যাপসোডি। এগুলোকে বলা হয় সংগীতের ইতিহাসের সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগানো এবং সবচেয়ে দুর্বোধ্য গানগুলোর মধ্যে অন্যতম।