ডাকসু নির্বাচনে বামজোটের প্যানেলে ভিপি লিটন নন্দী, জিএস বেনজীর

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবীব রুম্মন।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদেককে মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।