ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এই নির্বাচনের ছাত্রদলের হয়ে সহ-সভাপতি (ভিপি) পদে মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে আনিসুর রহমান আনিস আর এজিএস পদে খোরশেদ আলম সোহেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
একাধিক ছাত্রদল নেতা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চ। পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।