ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একাধিক ছাত্রদল নেতা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদলের হয়ে ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে আনিসুর রহমান আনিস আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে খোরশেদ আলম সোহেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম ছাত্রদলের হয়ে ডাকসু নির্বাচনে লড়বেন।
ডাকসুর সদস্য হিসেবে যারা ছাত্রদলের মনোনয়ন পেলেন, তারা হলেন- হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চ। পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।