বলিউডের পরিচিত মুখ আলী ফজল। ভারতের পাশাপাশি অভিনয় করেছেন হলিউডের আলোচিত কয়েকটি সিনেমায়।
এবার তিনি শিকার হলেন সাইবার ক্রাইমের। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তার নগ্ন ছবি।
ভারতীয় গণমাধ্যম জানায়, আলীর কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সরিয়ে ফেলা হয়।
তবে ইনস্টাগ্রামে এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন এ অভিনেতা। কোনো কিছু অস্বীকার না করে আলী ফজল জানান, ওই সব ছবি তারই।
পুরো বিষয়টিতে তিনি অত্যন্ত সস্তা এবং নিম্ন রুচির বলে আখ্যা দেন। কে বা কারা এর পেছনে রয়েছেন শিগগিরই তা খুঁজে বের করবেন। এই পরিস্থিতিতে ভক্তদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আলী।
এ অভিনেতার পরের সিনেমা টিগমাংশু ঢুলিয়ার ‘মিলান টকিজ’ মুক্তি পাবে ১৫ মার্চ।
অবশ্য এর আগেও জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে। এ তালিকায় আছেন অক্ষরা হাসান, হান্সিকা মোটয়ানি, সারা খান ও মোনা সিং’সহ অনেকে।