মায়ের পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে এক নারীর সঙ্গে পরকীয়া সন্দেহে নবীবর রহমান (৬৫)  নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই নারীর সন্তানেরা।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সদর উপজেলার জগদীশপুর গ্রামের মৃত মোশরেক আলীর স্ত্রীর সঙ্গে একই গ্রামের নবীবর রহমান এর পরকীয়া রয়েছে এমন সন্দেহে ওই নারীর সন্তানেরা নবীবর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সোমবার দুপুরে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মৃত মোশরেকের দুই ছেলে রাসেল ও আজম এবং একই এলাকার জামিরুলের ছেলে সোহাগকে আটক করে।