চট্টগ্রামে পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় স্বামীর হাতে ছুরিকাহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। মঙ্গলবার দুপুর ১২টায় পাহাড়তলী নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকার রশ্মি ভিলায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত গৃহবধূ রিপা আক্তারকে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বেলা সাড়ে ১২টার পরে গুরুতর অবস্থায় নিয়ে আসেন স্বজনেরা। বিষয়টি জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি জানান, মুমূর্ষু গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ক্যাজুয়ালিটি ওয়ার্ডে স্থানান্তর করেন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের এই সদস্য জানিয়েছেন, গৃহবধূর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্বজনেরা জানান, পারিবারিক কলহের জেরে রিপা আক্তারকে ছুরিকাঘাত করেন স্বামী মো. মনির।