রোনালদো আগের মতো নেই

রোনালদো জুভেন্তাসে এখন পর্যন্ত ২১টি গোল করেছেন। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যা মাত্র একটি। ইতালিয়ান জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে অতীতের মতো খেলতে পারছে না রোনালদো। মানচিনি বলেন, ‘অতীতে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো যা করেছে এখন তা পারছে না। সিরি-আ’তে ভালো করছে। ইংল্যান্ড এবং স্পেনের চেয়ে ইতালিতে খেলা কঠিন।’