প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক করে জাতীয় পরিবেশ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. আবু সালেহ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটিতে কৃষি, অর্থ, স্থানীয় সরকার, পরিকল্পনা, খাদ্য, ভূমি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী; পানিসম্পদ, নৌপরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে সদস্য করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার পাশাপাশি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি, পিকেএসফের চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাতকে সদস্য হিসেবে রাখা হয়েছে।