রণবীরের গানে নাচলেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন ভিডিও

ডোনাল্ড ট্রাম্প কখন কী করে বসেন তা অনুমান করা কঠিন। যদি বলা হয়, রণবীর সিংয়ের সিনেমার গানের সঙ্গে নেচেছেন- তাও লোকে বিশ্বাস করবে। এ রকম একটি ঘটনা ভাইরাল হয়েছে অনলাইনে।

ওই ভিডিওতে দেখা যায়, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘মালহারি’ গানটির সঙ্গে নাচছেন ট্রাম্প। ভিডিওটি দেখলে যে কেউ বোঝা যায়, এটা ফটোশপে বানানো মেমে। যেখানে রণবীরের মুখের ওপর ডোনাল্ড ট্রাম্পের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

এই ভিডিওটি এখন টুইটার হ্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে মজা  করছেন সবাই।

তবে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ধরনের ম্যাশআপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। যেমন; ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানের সঙ্গে বিয়ন্সের পারফরম্যান্স। যেটিও বেশ ভাইরাল হয়েছিল।