বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু

বাঁশখালীর দক্ষিণ চাম্বলে উকিল আহমদের বাড়িতে বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত জাকের আহমদের স্ত্রী রেজিয়া বেগম (৪০) ও তার দেবর জামাল আহমদের স্ত্রী ফাতেমা বেগম (২৮)। ওই বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার মৃত জাকের আহমদের বাড়ির টিনের চালে পড়লে রেজিয়া বেগম বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ অবস্থা দেখে দেবর মাস্টার জামাল আহমদের স্ত্রী ফাতেমা বেগম সাহায্যের জন্য গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে রেজিয়া বেগমের মৃত্যু ঘটে। ফাতেমা বেগমকে বাঁশখালী হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের এসআই মো. ফারুক উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান।