আবাহনীকে হারিয়ে সেমিতে প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকাল বুধবার শক্তিশালী আবাহনী লিমিটেডকে হারিয়ে এ সাফল্য পেয়েছে প্রাইম ব্যাংক। এই গ্রুপের দুই জয়ী দলের লড়াইয়ে আবাহনীকে ৪৯ রানে হারিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তোলে। জবাবে ব্যাটিং ব্যর্থতায় পড়া আবাহনী ৯ উইকেটে ১২৭ রানে থামে। এতে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা হলো না আবাহনীর। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ।
এক মৌসুম পর ঘরোয়া ক্রিকেটের শীর্ষপর্যায়ে ফিরেছেন রুবেল মিয়া। ২০১৭-তে ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন তিনি। নতুন করে ফিরে দারুণ খেলছেন রুবেল। আগের দিন টি-টোয়েন্টি অভিষেকে ৪৩ বলে ৪৪ করেন। এবার আবাহনীর সঙ্গে ৫৬ বলে করলেন ৭৬। প্রথম উইকেটে এনামুলের সঙ্গে ৬৭ রানে জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। ১৩ বলে ৬ রান করা এনামুল ২২ বলে ৩৭ করে বিদায় নেন। প্রথম উইকেট পড়ার পর জাকির (১৭) ও আল-আমিনকে (২০) নিয়ে ভালো জুটি গড়েন রুবেল। অবশেষে ৪০ বলে হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যান থামেন ইনিংসের ১৯তম ওভারে। নিচের দিকের ব্যাটসম্যান আরিফুল ২১ করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

জবাবে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি আবাহনী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। একপর্যায়ে ৭০ রানে ৭-এ পরিণত হয় আবাহনী। সেখান থেকে দলের লজ্জা কিছুটা কমান ৩৬ রান করা বোলার রুবেল হোসেন।

ফতুল্লায় ‘সি’ গ্রুপের ম্যাচে ৩০ রানের জয় পেয়েছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এ জয় দলটির জন্য শুধুই সান্ত¡না। আগেই এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে শাইনপুকুর। আগে ব্যাট করা মোহামেডানকে লড়াইয়ের পুঁজি এনে দেন নাদীফ চৌধুরী। ৩৪ বলে ৪১ করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু ২৩ বলে আলাউদ্দিন বাবুর দ্রুত ৩০ রানে দেড়শোর কাছাকাছি পৌঁছায় মোহামেডান। জবাবে রূপগঞ্জ ৮ উইকেটে ১১৩ রান করতে পারে। দলের পক্ষে বড় নাম শাহরিয়ার নাফীস (১৫) ও নাঈম ইসলামরা (২৮) বড় ইনিংস খেলতে পারেননি।
দিনের সবচেয়ে কম দৈর্ঘ্যরে ম্যাচে উত্তরা স্পোর্টিংকে বৃষ্টি আইনে ৪ রানে হারিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দলটির। বৃষ্টির কারণে দু’দলের ইনিংস থেকেই ওভার কাটা হয়। আগে ব্যাট করে আট ওভারের ইনিংসে ৫ উইকেটে ৭২ করে শেখ জামাল। আবার বৃষ্টি নামলে উত্তরার সামনে সাত ওভারে ৬৪ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। নির্ধারিত ওভারে ৫৯ রান করে তারা।