শামসুন নাহার খান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানের মা আলহাজ শামসুন নাহার খান (৮৩) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার ভোর ৫টায় চট্টগ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি মরহুম অ্যাডভোকেট আলহাজ কামালউদ্দিন আহমেদ খান ওরফে কামাল খানের স্ত্রী। গতকাল বাদ আসর লালদীঘি ময়দানে মরহুমার জানাজা হয়। পরে স্টেশন রোডের চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।