সেলফি তুলতে ঘাড় ধরে টেনে আনা হলো নওয়াজউদ্দিনকে

বলিউডের এ সময়ের অন্যতম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বাণিজ্যিক ও অফবিট দুই ঘরানায় সফল এ তারকা জনপ্রিয় ভারতজুড়ে। সেই বিড়ম্বনায় পড়তে হলো তাকে।

নাওয়াজউদ্দিনকে রীতিমতো ঘাড় ধরে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেলেন ভক্তরা। তাও স্রেফ সেলফির জন্য।

সাম্প্রতিক এ ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কানপুরের রাস্তায় গাড়িতে ওঠার সময় হঠাৎই ভক্তদের কবলে পড়েন নওয়াজ ৷

বারবার তাকে গাড়িতে উঠতে বাধা দেওয়া হয় ৷ এমনকি সেলফি তোলার জন্য ঘাড় ধরে টেনে হিঁচড়েও নিয়ে যাওয়া হয় ৷

নওয়াজউদ্দিন সিদ্দিকী ২০১৮ সালে পরপর দুটি বায়োপিক নিয়ে বড়পর্দায় উপস্থিত হয়েছেন। উর্দুভাষী লেখক সাদত হাসান মান্টো ও শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের চরিত্রে অভিনয় করেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে ‘ফটোগ্রাফ’।