শাহরুখ খানের মেয়ে সুহানা খান ওয়েব দুনিয়ায় অতি চর্চিত সেনসেশন। বন্ধুদের সঙ্গে একটি ছবি পোস্ট করে সম্প্রতি বিতর্কে পড়েছেন তিনি। একে তো বানান ভুল করেছেন, তার ওপর হাতে পানীয়ের গ্লাস। আর যায় কোথায়! খেপেছেন সোশ্যাল মিডিয়ায় অনুসরণকারীরা।
তাদের অভিযোগ, ছবিতে মাতাল অবস্থায় দেখা যাচ্ছে সুহানাকে। অন্তত তেমনটাই মনে করছেন ওয়েব দুনিয়ার একটা বড় অংশ। পাশাপাশি ছবির ক্যাপশনে ‘ফ্রেন্ডস’ শব্দের বানান ভুল লিখে ট্রোলিংয়ের শিকার তিনি।
ওই ছবিতে দেখা যাচ্ছে, সমবয়সী কয়েকজনের সঙ্গে রয়েছেন সুহানা। হাতে ধরা গ্লাস। তাতে কোনো পানীয় রয়েছে কিনা, তা বোঝার উপায় নেই। তাকে জড়িয়ে ধরে রয়েছেন বন্ধুরা। আর ছবির ক্যাপশনেই ‘ফ্রেন্ডস’ শব্দের বানান ভুল লিখেছেন।
মন্তব্যের ঘরে কেউ কেউ জানতে চেয়েছেন, “তুমি কি মাতাল?” আবার কেউ লিখেছেন, “লজ্জা”। তবে নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি এই সেলিব্রিটি কিডস।
অবশ্য অনেকেই বলছেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি সুহানা চালান না। তার অনুরাগীদের কেউ ছবি পোস্ট করতে গিয়ে বেখেয়াল বানান ভুল করেছেন।
এর আগে দীপিকা পাড়ুকোন, ফাতিমা সানা শেখ, সোনম কাপুরের মতো তারকারা ট্রোলড হয়েছেন পোশাকের কারণে। কেউ আবার বিতর্কিত মন্তব্য করে ট্রোলিংয়ের শিকার হয়েছেন।