সোনাগাজীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ

ফেনীর সোনাগাজীতে  ঘরে ঢুকে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রিমন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাতবাড়ীয়া গ্রামের গোলবক্স বাড়ির মৃত মোহাম্মদ আলী জিন্নার ছেলে শাহীন মাহমুদ রিমনকে আসামি করে ওই ছাত্রীর মা সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ওই ছাত্রীর মা জানান, রিমন বেশ কিছুদিন ধরে তার মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি মেয়ে বাবা-মাকে জানালে তারা রিমনের মার কাছে অভিযোগ করেন। স্কুলের প্রধান শিক্ষককেও বিষয়টি জানানো হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা-মার অনুপস্থিতিতে রিপন ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে।

ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক বলেন, মেয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালে তাকে ডেকে গত পরশু সতর্কও করি, আইনি ব্যবস্থার ভয় দেখাই। তারপর কাল রাতে  ঘটে অনাকাঙ্খিত ঘটনা।