দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। গতকাল রবিবার সকালে পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের গৌরীপুর মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে সড়কটিতে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ করে লাগাতার ধর্মঘটের ডাক দেন সংগঠনের নেতারা। পরে দুপুরে সড়ক ও জনপথ (সওজ) গৌরীপুর অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দারের আশ^াসে ধর্মঘট তুলে নেন পরিবহন নেতারা। এ সড়কে চলাচলকারী বাস মতলব এক্সপ্রেসের পরিচালক মিজানুর রহমান, জৈনপুরি পরিবহনের পরিচালক কামাল সরকার ও সিএনজি চালক ইসমাইল রিপন জানান, প্রায় তিন বছর পেন্নাইমতলব সড়কের দাউদকান্দি অংশে নায়েরগাঁও পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পুরো অংশে অসংখ্য খানাখন্দে ভরা। বর্ষা মৌসুমে রাস্তায় যানবাহন চলা তো দূরের কথা পায়ে হেঁটে অতিক্রম করাও কষ্টকর