আইনজীবী সমিতির নির্বাচন আ.লীগ সমর্থিতদের মনোনয়নপত্র দাখিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০১৯-২০২০) সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে সভাপতি প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া সহসভাপতি পদে মো. জসিম উদ্দিন ও বিভাস চন্দ্র বিশ্বাস, সহসম্পাদক পদে বাসির উদ্দিন ভূঁইয়া ও কাজী শামসুল হাসান শুভ, ট্রেজারার পদে সৈয়দ আলম টিপু, সদস্য পদে মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি  রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির, চঞ্চল কুমার বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৩ ও ১৪ মার্চ এই ভোট হবে।