সত্যি কি জুটি হচ্ছেন?

বাস্তব জীবনের জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন অনেক দিন একসঙ্গে অভিনয় করেন না। কিন্তু তাদের পর্দা রসায়ন দেখতে চাইছেন দর্শক।

অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘গুলাব জামুন’-এ সে সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সিনেমাটি করছেন না এ দম্পতি। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির হাত ধরে সেই সম্ভাবনা তৈরি হয়েছে ফের।

বিখ্যাত কবি সাহির লুধিয়ানভির বায়োপিক তৈরি করছেন সঞ্জয়। সেই ছবির অভিনয়শিল্পী নিয়ে বহুদিন ধরে গুঞ্জন চলছে।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে জুটি বাঁধবেন অভিষেক-ঐশ্বরিয়া। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তারা। সঞ্জয়ও কিছু জানাননি।

তবে ঐশ্বরিয়া জানিয়েছেন, দারুণ একটি প্রজেক্ট শুরু করতে চলেছেন। চিত্রনাট্য তার ও অভিষেকের ভালো লেগেছে।

‘গুলাব জামুন’ কেন অভিনয় করলেন না এই জুটি? অ্যাশ-অভিষেক মনে করছেন, পর্দার প্রেমিক-প্রেমিকা হিসেবে তাদের আর দেখতে পছন্দ করবেন না দর্শক। সে কারণেই প্রেমের সম্পর্কের বাইরে অন্য কোনো চরিত্র পেলে ফের একসঙ্গে অভিনয় করতে রাজি আছেন।

নয় বছর আগে ‘রাবণ’-এ শেষবার পর্দা ভাগাভাগি করেন দুই তারকা। সেই সিনেমা ফ্লপ হলেও তারা এর আগে ‘গুরু’সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছিলেন।