প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল।
৮ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। তার আগে আসরের ১২টি দল নিয়ে আয়োজন করা হয় নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের ম্যাচগুলোকে দেওয়া হয়েছে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা।
একাদশ:
শেখ জামাল: ফারদিন হাসান, ইমতিয়াজ হোসেন, নাসির হোসেন, তানবীর হায়দার, ইলিয়াস সানি, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), জিয়াউর রহমান, হাসানুজ্জামান, সালাউদ্দিন শাকিল, আবেদীন আফ্রিদি।
প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফত সানি, সাঈফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান, এনামুল হক জুনিয়র, আসলাম হোসেন, ফরহাদ হোসেন, মানিক খান, মোহাম্মদ আরাফাত।