বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি।
মঙ্গলবার সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে এ সাক্ষাৎ করবেন।
অন্য নেতাদের নাম রাতে ঠিক করা হবে বলে তিনি সোমবার দেশ রূপান্তরকে জানান।
সাক্ষাতের বিষয় সম্পর্কে শায়রুল বলেন, নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।
গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানেও কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।