ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার ৯টি ফার্মেসিকে ১৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল থেকে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযানে এ জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘ওই দোকানগুলোতে বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া গেছে।’ এ অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা।