রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার জেনেভা ক্যাম্পে গতকাল সোমবার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নেশার ইনজেকশন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানর ওসি জি জি বিশ্বাস জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।