২০১৬ সালের গণবিজ্ঞপ্তি অনুযায়ী বেসরকারি স্কুলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগদান গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪৮ শিক্ষককে আগামী ৭ মার্চের মধ্যে যোগদান নিশ্চিত করতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনটিআরসিএ’র চেয়ারম্যান আশফাক হুসেন বিষয়টি দেশ
রূপান্তরকে নিশ্চিত করেছেন।
এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৪৮ সহকারী শিক্ষক এবং ওইসব শিক্ষক যেসব প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। ৭ মার্চের মধ্যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানরাও ওইসব শিক্ষকের যোগদানে এনটিআরসিএ’র নির্দেশনা মেনে চলবেন।
গত ২১ ডিসেম্বর কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১ হাজার ৯৫ প্রার্থীর তালিকা প্রকাশ করে এনটিআরসিএ।