‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই ছবি নিয়ে দর্শক আগ্রহও কম নয়। মহা শিবরাত্রিতে কুম্ভ মেলায় প্রকাশ হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-এর লোগো।
উত্তর প্রদেশের কুম্ভ মেলায় সম্প্রতি টিম ‘ব্রহ্মাস্ত্র’ লোগো প্রকাশ করে। আকাশে ১৫০টি ড্রোন উড়ে গিয়ে আলোয় ফুটিয়ে তোলে লোগো। এর পর রণবীর-আলিয়াসহ অন্যরা আরতিতে অংশগ্রহণ করেন।
সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। প্রযোজনায় আছেন করণ জোহর। চলতি বছর বড়দিনে তিন পর্বের ছবিটির প্রথম ভাগ মুক্তি পাবে।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তাকে দেখা যায় অনলাইনে মুক্তি পাওয়া লোগো ভিডিওতে।
সেখানে রণবীর অমিতাভের কাছে এক বিস্ময়কর অস্ত্রের কথা জানতে চান। ওই অস্ত্রের টুকরোগুলো একত্রিত করলে একটা গোলক তৈরি হবে যা শুধু রণবীরই দেখতে পায়। অমিতাভ বলেন, মহাশক্তিশালী বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠাতার কাছেই একমাত্র ব্রহ্মাস্ত্র রয়েছে।
আরও জানান, সেই অস্ত্র দেখতে পাওয়ায় ব্রহ্মাস্ত্রের জন্য শেষ লড়াইয়ের সঙ্গে যুক্ত রণবীর।
বার্তা সংস্থা পিটিআই-কে পরিচালক জানান, অতি-প্রাকৃতিক সিরিজ ‘ব্রহ্মাস্ত্র নিয়ে তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত ও আশাবাদী। এই ছবি ভারতীয় সিনেমাকে অন্য মাত্রা এনে দেবে।
ছবিতে আরও অভিনয় করেছেন আক্কিনেনি নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া, প্রতীক বাব্বর ও মৌনী রায়।