মেননের বিচার দাবিতে বিক্ষোভ খেলাফত আন্দোলনের

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননকে কাদিয়ানিদের দোসর আখ্যা দিয়ে তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত আন্দোলন। দলের নেতারা সংসদে দেওয়া এ সংক্রান্ত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন।

গতকাল বুধবার বেলা ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ অন্য নেতারা বক্তব্য দেন।