ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে শপথের সিদ্ধান্ত নিয়েছি: মনসুর

ধানের শীষ প্রতীকে একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবেই তিনি শপথের সিদ্ধান্ত নিয়েছেন। 
জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে শপথ অনুষ্ঠান শেষে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব বলেন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর।
বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন তিনি। মৌলভীবাজার-২ আসন এবার পাস করেন।
সাংবাদিকদের তিনি বলেন, আমিও ঐক্যফ্রন্টের প্রতিনিধি। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি।
একাদশ সংসদ নির্বাচনের তার গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়া জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়। এসময় ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে সুলতান মনসুর গণফোরামের সদস্য পদ গ্রহণ করেন। 
নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে জাতীয় ঐক্যফ্রন্ট। সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।
গণফোরামের প্রার্থীদের মধ্যে সুলতান মনসুর ছাড়াও সিলেট-২ আসন থেকে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে বিজয়ী মোকাব্বির খান। তিনিও সুলতান মনসুরের সঙ্গে শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন।